April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ছাতকে নাসির বিড়ি, ৪ মোটরসাইকেল সহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধি:

ছাতকে ১ লক্ষ ৬৮ হাজার পিচ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি সহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ গোদাবাড়ি গ্রামস্থ বালিউরা টু বেতুরা কাঁচারাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে ৪টি মোটর সাইকেলে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া শেখ নাসির উদ্দিন বিড়ি সহ এনামুল হক জাকির ও শানুর আলী নামের দুই জনকে মোটর সাইকেল সহ আটক করা হয়। আরো দুটি মোটর সাইকেল রাস্তায় রেখে দুইজন পালিয়ে যায়। আটক এনামুল কবির দোয়ারাবাজার উপজেলার সানিয়া গ্রামের আব্দুল হকের পুত্র ও আটক শানুর আলী একই উপজেলার নেতরছই গ্রামের সামছু মিয়ার পুত্র। ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে কাঁচা সড়কে চেকপোস্ট বসিয়ে ১ লক্ষ ৬৮ হাজার পিচ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি, ২ চোরাকারবারি ও ৪ মোটর সাইকেল আটক করেন। এ ব্যাপারে এসআই মোঃ সিকান্দর আলী বাদী হয়ে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। অপরদিকে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ছাতক থানার মামলা নং ২৫(৩)২৫’র এজাহার নামীয় আসামী ফয়জুল মিয়া ওরফে ফজলকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, তিন আসামীেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page