April 18, 2026, 2:24 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ভারতের তামিলনাড়ুতে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় মৃত অন্তত ২ 

Reporter Name

 

ভারতের তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (৮ জুলাই ) সকালে রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের। এই ঘটনায় অন্তত ২ জন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকাল ৭টায় ৫ জন পড়ুয়াকে নিয়ে সেমাঙ্গুপ্পানের কাছে একটি লেভেল ক্রসিং পার করছিল বাসটি। সে সময়ই একটি ট্রেন এসে বাসে ধাক্কা মারে। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায় বাসটি। তাছাড়া দ্রুত গতির ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল সংখ‍্যক রেলপুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ২ পড়ুয়ার মৃত্যু হয়। গাড়ির চালক সহ বাকি ৩ পড়ুয়া অত‍্যন্ত সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। রেলপুলিশ ও জেলা পুলিশ আধিকারিকদের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাড়াহুড়ো করে রেললাইন পেরোতে যাওয়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে লেভেল ক্রসিংয়ের প্রহরী ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এই অবস্থায় রেলের উদাসীনতা নিয়েও সরব হয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page