April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শান্তিগঞ্জে ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিলেট জার্নাল ডেস্ক

শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার  ভোর রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায়  অভিযান পরিচালনা করে ১৫৯ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে তোফায়েল আহমেদ (২৫), দরগাপাশা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে আলী হোসেন (৩৫), মো. লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গত রাতে উপজেলার ছয়হাড়া এলাকায় বিশেষ অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ১৫৯পিস ইয়াবা জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page