April 18, 2026, 3:57 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি ফয়সাল, সম্পাদক তোফায়েল

সিলেট জার্নাল ডেস্ক

বিয়ানীবাজার প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় পৌরশহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আহমেদ ফয়সালকে সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি সুয়াইবুর রহমান স্বপন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিদায়ী সভাপতি সুয়াইবুর রহমান স্বপন আগামী তিন বছরের জন্য বিয়ানীবাজার প্রেসক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সভায় বক্তব্য রাখেন সাহেদ আহমেদ, এহসান করিম খোকন, শহিদুল ইসলাম সাজু, তাজবির আহমদ ছাইম, আহমদ রেজা চৌধুরী, এসআর শহীদ, জয়নুল ইসলাম, ফাহিম আহমদ, মোকাব্বির হোসেন, মোঃ জয়নুল ইসলাম,মনজুরুল হাসান, মাহফুজ হোসেন, মাহবুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাইম আহমদ তাছিম, আবুল কালাম, সাকির আহমদ, আখতার হোসেন, মাহমুদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ, মুফসি রহমান হৃদয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page