April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

পশ্চিম বীরগাঁও বিএনপি কমিটিতে তোফায়েল ও জসীম, ফুলেল শুভেচ্ছায় বরণ

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আওতাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আহ্বায়ক কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। ১ আগস্ট ২০২৫ তারিখে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান হাবিব উল্লাহ জাফরগীরদার এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মতিউর রহমান জাফরগীরদার। কমিটির মোট ১১ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্থান পেয়েছেন ৮নং ওয়ার্ডের টাইলা গ্রামের সাবেক ইউপি সদস্য তোফায়েল আহমদ এবং ৬নং ওয়ার্ডের দুর্বাকান্দা গ্রামের মোঃ জসীম উদ্দিন।

তাঁরা দুজনই বিএনপির জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আনছার উদ্দিনের ঘনিষ্ঠ বলয়ের পরিচিত, ত্যাগী ও সক্রিয় কর্মী হিসেবে সুপরিচিত। তাঁদের মনোনয়নে তৃণমূলে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় পাথারিয়া বাজারস্থ ইহান মার্কেটে আনুষ্ঠানিকভাবে মনোনীত সদস্যদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়। এক আবেগঘন পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন: শান্তিগঞ্জ উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, পশ্চিম বীরগাঁও ইউপি
যুবদল নেতা মোঃ আফজল হোসাইন,
যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার
প্রচার সম্পাদক মহাজ আহমেদ সোহান
যুবদল নেতা শিবুল মিয়া ও মোরছালিন প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, “এই কমিটিতে ত্যাগী এবং মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্তি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।”
পথচলায় নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ দলের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোঃ আনছার উদ্দিনের বলয়ের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সুসংগঠিত করতে এ ধরনের সাহসী, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বকে সামনের দিনগুলোতে আরও কার্যকরভাবে কাজে লাগানো হবে—এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page