April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেটে ২৪ ঘন্টা পর উদ্ধার হলো বিজিবি সদস্যের ম র দে হ

মেহেদী হাসান অপুর্ব

সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর অবশেষে উদ্ধার হয়েছে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ।

রবিবার (১০ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতী নদীর তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার হয়। এরা আগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ ওই বিজিবি সদস্য।

বিজিবি জানায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু’জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে রাতভর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনায় কেউ আটক না হলেও জব্দ করা নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ‘বিজিবি সদস্য যে স্থানে নিখোঁজ হয়েছিলেন তার পাশ থেকেই মরদেহটি উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page