April 18, 2026, 3:58 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শাল্লায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে দক্ষ পরিকল্পনা বাস্তবায়ন, বিশ্লেষণ, সরকারি, বেসরকারি ও আধা-সরকারী প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ের মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেছেন শাল্লা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজিব বিশ্বাস। ব্র্যাকের আয়োজনে কর্মশালাটি পরিচালনা করেন আব্দুল কাদির জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ব্রাক। এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা,শিক্ষকবৃন্দ,গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসময় ব্র্যাকের প্রতিনিধিরা বলেন,বন্যা,ঘূর্ণিঝড় সহ সকল প্রাকৃতিক দূর্যোগে প্রতিটি আশ্রয়কেন্দ্রে উন্নত মানের সেবা বাড়াতে হবে। ২০২২ সালের বন্যায় পাঁচজনকে সাপে কামড় দিলে একজন লোক হাসপাতালে মারা যায়। শাল্লায় ২০২৫ সালে বজ্রপাতেও পাঁচজন লোক মারা যায়। সে-সব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। হাওরাঞ্চলে মানুষের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে ব্র্যাক কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page