April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দুর্নীতি করে যারা সংসদে যেতে চায় এরা এদেশের জনগণের শত্রু

আব্দুল আলীম ইমতিয়াজ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর- মধ্যনগর- ধর্মপাশা-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন- দুর্নীতি করে যারা সংসদে যেতে চায় এরা এদেশের জনগণের শত্রু।সুনামগঞ্জ-১ আসন প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই অপার সম্পদগুলোর সঠিক ও সুষ্ঠু ব্যবহার করতে পারলে এলাকার মানুষের উন্নয়ন এবং জীবনমানের আমূল পরিবর্তন সম্ভব।তিনি আরও বলেন, কিছু কুচক্রী মহল ও সিন্ডিকেট প্রাকৃতিক সম্পদ ভোগের মাধ্যমে সাধারণ জনগণকে বঞ্চিত করছে। এ অবস্থার পরিবর্তনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।শ্রমিকদের অধিকার বিষয়ে তিনি বলেন, সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অবৈধ পাড় কাটা ও ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে সনাতন পদ্ধতিই চালু রাখতে হবে, যাতে শ্রমিকদের জীবিকা টিকে থাকে।২৪ (অক্টোবর)শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বালিজুরি ইউনিয়ন জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে জনশক্তি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বালিজুরী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি পারভেজ মোশাররফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক অধ্যক্ষ মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া, সেক্রেটারি মোসলেম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের আমীর সফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ এবং বালিজুরি ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ যেমন হাওর, বালু ও পাথর এসব সম্পদের ন্যায্য ব্যবহার ও সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সুনামগঞ্জ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূর করা সম্ভব।অনুষ্ঠান শেষে স্থানীয় শ্রমিক ও সাধারণ জনগণের সঙ্গে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান গণসংযোগ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page