বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার ১ম ও সংগঠনের ২৩তম শহীদ আব্দুস সালাম আযাদ এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার ১ম ও সংগঠনের ২৩তম শহীদ আব্দুস সালাম আযাদ এর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন। তিনি বলেন, “শহীদ আব্দুস সালাম আজাদ ভাই আমাদের প্রেরণার বাতিঘর। তাঁর রক্তের বিনিময়ে বিশ্বম্ভরপুর ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে, যা সুনামগঞ্জে ইসলামী আন্দোলনকে আরও সুসংগঠিত করেছে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সিলেট মহানগরীর সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার। তিনি বলেন,
“আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। ইসলামের জন্য সবাইকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ
  • ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন
  • অ্যাডভোকেট আবু হানিফ নোমান
  • অ্যাডভোকেট আবুল বাশার
  • ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি শাহরিয়ার ফাহিম
  • জেলা শিক্ষা সম্পাদক সুমেল আহমদ
  • উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ সুলতান আহমেদ
  • পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার আল মামুন
  • বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. লুৎফুর রহমান
  • উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন
  • উপজেলা সাবেক সভাপতি মাওলানা বদরুল আমিন
    এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ আব্দুস সালাম আযাদের স্মৃতিচারণ, সংগঠনের আদর্শ ও তরুণ প্রজন্মকে সঠিক পথে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তীতে দেশ-জাতির কল্যাণ ও শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।