April 18, 2026, 3:57 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেওয়া হবে: দিরাইয়ে সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

মো: আশরাফ উদ্দিন দিরাই, সুনামগঞ্জ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, জনগণকে সাথে নিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা আমরা রুখে দেব। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেয়া যাবে না৷ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন৷ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে দিরাই থানা পয়েন্টে জনসভাটি অনুষ্ঠিত হয়৷
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসভা স্থলটি নির্ধারিত সময়ের আগেই মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে উঠে৷ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সর্দার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি নাছির উদ্দিন চৌধুরী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা আগামীর বাংলাদেশের রোডম্যাপ। এই দফাগুলোর প্রতিটি পয়েন্ট জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়,এটি জাতি পুনর্জাগরণের মূলমন্ত্র । এই দফা গুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন,অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।

নাছির উদ্দিন চৌধুরী আরও বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিকে আমরা রুখে দেব। তিনি বলেন, আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফুটাতে চাই । শেষবারের মতো আপনাদের সামনে এসেছি, এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন৷ আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন৷ নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আশোক কুমার তালুকদার, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, করিমপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আউলা) উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান চৌধুরী, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের এই জনসভা থেকে আমাদের নেতা তারেক রহমানের কাছে বলতে চাই, দিরাই-শাল্লা তথা সুনামগঞ্জ-২ আসনে নাছির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page