April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

আইফোনের লোভে বন্ধুকে খুন: বিয়ানীবাজারে যুবকের মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের লোভে বন্ধুর হাতে সহজ সরল বন্ধু খুনের অভিযোগ উঠেছে সিলেটের বিয়ানীবাজারে। নিখোঁজের তিনদিন পর বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের ডোবা থেকে হাত পা বাধা অবস্থায় ইমন আহমদ (২২) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের তার বন্ধু আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইমন আহমদ একটি দামী আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতো। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। ফোন ছিনতাই বা চুরিকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে তাদের ধারনা।

কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা জানান, ইমন সরল প্রকৃতির ছেলে, গত তিনদিন থেকে সে নিখোঁজ ছিলো। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকতে পারেন।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page