April 18, 2026, 4:05 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেট নগরীতে রাতের আঁধারে গ্রিল ভেঙে চুরি: ২২ ভরি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

সিলেট জার্নাল ডেস্ক

সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক ব্যবসায়ীর বাসভবনে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মধুশহীদ এলাকার মাজার গলির ৩০ নম্বর বাসায় যখন কেউ উপস্থিত ছিল না, সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চক্রটি শুধু নগদ টাকা, স্বর্ণালঙ্কারই নয়, বেশ কিছু বিদেশি মুদ্রাও চুরি করে নিয়ে গেছে। পরিবারের দাবি, চোরেরা স্টিলের আলমারি ভেঙে প্রায় ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং আলমারিতে রাখা আনুমানিক চারশো পাউন্ড চুরি করেছে। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিশ্চিত করেছেন যে, চুরির ঘটনার সময় বাসায় কেউ উপস্থিত ছিলেন না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page