April 18, 2026, 4:07 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সুনামগঞ্জের মধ্যনগরে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচার

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আজ দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারকালে নেতাকর্মীরা বলেন,
“দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এবং এলাকায় সুশাসন নিশ্চিত হবে।”
স্থানীয় ভোটারদের মাঝেও এ প্রচারকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে চামরদানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একাধিক প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নির্বাচনী পরিবেশ দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page