April 18, 2026, 4:06 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিশ্বম্ভরপুরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রজব আলী (সেলিম) বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:

বিশ্বম্ভরপুরের পলাশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে: জেলা নির্বাচন অফিস, সুনামগঞ্জ বাস্তবায়নে: উপজেলা নির্বাচন অফিস, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খান। এ ছাড়া কর্মশালায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় নির্বাচন পরিচালনার বিধি-বিধান, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও দায়িত্বশীল আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন এবং নির্বাচন পরিচালনায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page