April 18, 2026, 3:57 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাই-শাল্লায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারঃ নাছির উদ্দিন চৌধুরীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ আইনজীবী শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক | সিলেট

দিরাই-শাল্লা এলাকার গরিব মানুষের জন্য পাঠানো প্রধানমন্ত্রীর ঈদ উপহার এখনো বিতরণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার ৩১ মার্চ স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে লেখা এক চিঠিতে তিনি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শিশির মনির চিঠিতে উল্লেখ করেন যে ঈদ শেষ হওয়ার ১০ দিন পার হয়ে গেলেও সাধারণ মানুষ এখনো সরকারের দেওয়া উপহার হাতে পায়নি। এই বিলম্বের কারণে অনেক অসহায় মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যা অত্যন্ত দুঃখজনক। তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সংসদ সদস্যকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন। আইনজীবী শিশির মনির আশা প্রকাশ করেন যে এমপি মহোদয় স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে খুব দ্রুত এই উপহার বিতরণের ব্যবস্থা করবেন। চিঠির শেষে তিনি জনস্বার্থে এই সমস্যার দ্রুত সমাধানের প্রত্যাশা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page