এসএসসি পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রশিবিরের টানানো ব্যানার উধাও: দোয়ারাবাজারে উত্তেজনা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চলমান এসএসসি পরিক্ষার্থীদের স্বাগত জানিয়ে টানানো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শুভেচ্ছা ব্যানার চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা সদরে অবস্থিত দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

ব্যানার চুরির এমন ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা এবিষয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রতিবাদ জানিয়ে সরগরম করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানান।

ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মারুফ বলেন,চলমান এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার উপজেলার দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় ছাড়াও সমুজ আলী স্কুল এন্ড কলেজ , বড়ইউড়ি দাখিল মাদ্রাসা, বড়খাল স্কুল এন্ড কলেজের নতুন ভবন, বড়খাল স্কুল এন্ড কলেজের পুরাতন ভবনে ও শুভেচ্ছা ব্যানার টানানো হয়েছে।

কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যায় দোয়ারাবাজার থানা সংলগ্ন দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের পিছনে, রাস্তার পাশে টানানো শুভেচ্ছা ব্যানারটি কে-বা কারা নিয়ে গেছে যা অত্যান্ত দুঃখ ও নিন্দাজনক।

তিনি আরোও বলেন,যে-বা, যারা এগুলো করেছে তারা শান্তিপ্রিয় দোয়ারাবাজার উপজেলার শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়। আমরা ঘৃণাভরে এসব কর্মকর্ন্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে দোয়ারাবাজার থানা পুলিশের নিকট দাবি জানান।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, ছাত্রশিবিরের সভাপতি মোবাইলে আমাকে বিষয়টি জানিয়েছেন।

আরও খবর

দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন

এসএসসি পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রশিবিরের টানানো ব্যানার উধাও: দোয়ারাবাজারে উত্তেজনা

দোয়ারাবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগ: পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারে আল মদিনা একাডেমি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা,’স্মৃতির অলিন্দে স্মারক উন্মোচন

জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আরও খবর: দোয়ারাবাজার