April 18, 2026, 4:08 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দোয়ারাবাজারে নাঈম হ ত্যা কা ন্ডে জড়িতদের গ্রেফতারের দাবি

সিলেট জার্নাল ডেস্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নাঈম হত্যাকান্তে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর গ্রামে নিহত নাঈমের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মা আমেনা বেগম।

 

 

বক্তব্য রাখেন- নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী লাভলী আক্তার, নিহতের ভাই ফকির মিয়া, রজব আলী, সুরুজ মিয়া, শাহীন মিয়া, শহিদ, ফারুক মিয়া, জহুর আলী মিয়া ,ফেরা মিয়া, রাজু মিয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমরা প্রশাসনের কাছে এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। আমরা নাঈম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উল্লেখ্য, যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সালিশী বিচার অমান্য করে গত ১০ এপ্রিল দুপুরে দেশিয় অস্ত্রশস্ত্র সহ অতর্কিত হামলা চালিয়ে নাঈমসহ তার ভাই-ভাতিজাদের গুরুতর আহত করে একই গ্রামের ঘাতক মইন উদ্দিন, আলেক নূর, কাওছার, সাইফুর রহমান, আলী নুর ও আলফাজ গংরা। লোমহর্ষক এ ঘটনায় ঘাতকদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই ফকির মিয়া। এ ঘটনায় গুরুতর আহত নাঈমসহ আহতদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে টানা ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল রাত ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page