April 18, 2026, 4:08 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

উপাচার্যকে নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা এসব অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, “আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমন ভিত্তিহীন বক্তব্য শুধুমাত্র উপাচার্য নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

মাননীয় উপাচার্য একজন খ্যাতিমান অধ্যাপক ও গবেষক, যিনি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা অভিযোগ করেন, এই ধরনের প্রচারণা বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট ষড়যন্ত্রের অংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অবিলম্বে এই ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।”

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল-১ এর আবাসিক শিক্ষার্থীরাও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই মিথ্যা প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। তারা জানান, শান্তিগঞ্জ থানার সন্নিকটে অবস্থিত ছাত্রী হলটি সম্পূর্ণ নিরাপদ এবং সেখানে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আমাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।”

তারা স্পষ্ট করে বলেন, উপাচার্যের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আশা প্রকাশ করেন, দোষীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page