April 18, 2026, 2:30 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামী গ্রেফতার ৬

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গ্রেফতার হয়েছেন ৪ টি মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী এনামুল হক (৪০)। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র।জিআর-৬৪৮/২১ মামলা (কোতয়ালি থানার) আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন (৩২) উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। ছাতক থানার মামলা (নং ২০( ৪) ২৫) এর আসামী জুয়েল মিয়া কে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি চাঁনপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র। এদিকে এস এম পি”র সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩২), ও ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের জমশেদ আলীর পুত্র মোঃ রাসেল (৪০), ও তাহের আলীর পুত্র আক্তার হোসেন (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ সাদেক, এএসআই মোঃ তোহা, এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সোমবার ২৮ এপ্রিল রাতে পৃথক অভিযান চালিয়ে ৬ আসামীকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page