April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

মেঘালয় থেকে আসা চোরাচালানের গরুর চালান জব্দ

বিশেষ প্রতিবেদক

ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা প্রায় কোটি টাকার গরুর চালান টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের বিজিবি টহল দল জেলা সদরের পাশ দিয়ে প্রবহমান সীমান্ত নদী সুরমার নৌপথ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইঞ্জিনচালিত (স্টিলবডি) ট্রলারবোঝাই ৯৫টি চোরাচালানের গরু জব্দ করে। ট্রলারসহ জব্দ গরুর চালানের মূল্য প্রায় ৯৫ লাখ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) মেহেদী হাসান হৃদয়, ২৮ বিজিবি ব্যাটালিয়ন সদরের ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।

এর আগে কয়েকটি দেশীয় গরুর সঙ্গে ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালানের বৈধতা জায়েজ করতে জেলার সীমান্তবর্তী দোয়ারাবাজারের বোগলাবাজার হাট ইজারাদার চক্রকে মোটা অংকের টাকা দিয়ে চোরাচালানের গরুর চালান দেশীয় গরুর চালান হিসেবে চালিয়ে দিতে কৌশলে রশিদ সংগ্রহ করে চোরাকারবারি চক্রের সদস্যরা।

পরবর্তীতে বীরদর্পে বাজারের রশিদ দেখিয়ে সুরমা নদীর নৌপথে ট্রলারবোঝাই করে চোরাচালানের গরুর চালান দেশের অন্যত্র নিয়ে যাচ্ছিল চোরাকারবারি চক্রের সদস্যরা।

বিজিবির নিজস্ব গোয়ন্দো সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় গরুর চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page