April 18, 2026, 4:06 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিশ্বম্ভরপুরের সিমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি

রজব আলী বিশ্বম্ভরপুর প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ সোমবার ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বরের পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। বিজিবির দাবি, গুলিবিদ্ধ সামছু চোরাকারবারি।
জানা যায়, সোমবার (১৯মে) ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুলসহ ৪-৫ জন সীমান্তের ওপারে যায়। এসময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হকের বাম হাতে দুইটি ছড়রা গুলি লেগে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
সামসুল হকের পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গুলিবিদ্ধ শামসুল হককে সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে গেছে। তিনি এখন আশংকা মুক্ত।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, শামসুল হক নামের একজন বাম কাধের শোল্ডারে গুলির আঘাত পেয়ে সকালে এসেছিলেন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় কারফিউ চলছে। এরমধ্যেই কয়েকজন ওপারে যাওয়ার চেষ্টার সময় বিএসএফ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি করে। এ সময় শামছুল হক গুলিবিদ্ধ হন। বিজিবির প্রেসবিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সামছুসহ ওই চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page