April 18, 2026, 4:07 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শান্তিগঞ্জে শারীরিক ও বাক প্রতিবন্দিকে কবরস্থানে বলৎকার

Reporter Name

 শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলস করবস্থানে শারীরিক ও বাক প্রতিবন্ধি সাড়ে ১১ বছরের ছেলেকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৪ মে) সন্ধ্যার আগে।
জানা যায়, জয়কলস গ্রামের শারীরিক ও বাক প্রতিবন্ধি তাদের একটি গাভী গরু বাড়ীতে আনার জন্য পার্শ্ববর্তী হাওরে যায়। এসময় জয়কলস গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ইমন মিয়া(২৫) তাকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী করবস্থানের ভিতরে জঙ্গলে নিয়ে তাহার পরিহিত জামা কাপড় খুলিয়া বলৎকার করে। এতে শারীরিক ও বাক প্রতিবন্ধি ছেলের মল ত্যাগের রাস্তা ফেটে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষণিক তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করেন।
শারীরিক ও বাক প্রতিবন্ধির মা জানান, তার ছেলেকে বলৎকারের পরে ইমনের বাবা ও মাকে বিষয়টি জানাইয়া বিচার প্রার্থী হইলে তাহারা তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাইয়া তাড়িয়ে দেয়। বর্তমানে এলাকার প্রভাবশালীরা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।
উক্ত ঘটনার বিষয়ে ইমনের বাবা-মা ও পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা কালে তাদের কারো বক্তব্য পাওয়া যায় নাই।
শান্তিগঞ্জ থানার(ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, ভূক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page