April 18, 2026, 2:28 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে ‌‌‘ঠেলে পাঠাল’ বিএসএফ

Reporter Name

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী। সোমবার (২৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং তাদের সাথে কথা বলেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক (এডি) হাবিবুর রহমান ও চুনারুঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম।

 

 

 

 

বিজিবি জানায়, পুশইন করা লোকজন সবাই বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা গত ২০ বছর ধরে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার ভোর রাতে কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়।

 

 

 

পুশইনকৃতরা হলো- লোকমান হোসেন (৬৫), তার স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল মিয়া (২৪), তার মেয়ে আফরোজা (২৯), ছেলের স্ত্রী জেসমিন (২৩), মেয়ে রেশমা (৫), ছেলের স্ত্রী কাকলি বেগম (২২), ছেলে শাহজাহান (২), নিলুফা (১১), ওবায়দুর মিয়া (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪) ছখিনা (৬০)।

 

 

সোমবার বিকেল ৩ টায় তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page