April 18, 2026, 2:29 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেট সীমান্তে গালি খেয়ে গু লি ছুড়লো বিএসএফ

Reporter Name

সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তগ্রাম কলাগাঁও, জঙ্গলবাড়ি, চারাগাঁও, লালঘাট গ্রামের একাধিক বাসিন্দা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

 

 

সীমান্ত গ্রামের মানুষজন জানান, বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপি নিয়ন্ত্রিত বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার ১১৯৫/৪ এস থেকে ১১৯৫/৬ এস এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় কয়লা উত্তোলনের নামে চোরাচালানের কয়লা আনতে অবৈধ অনুপ্রবেশ করে।

 

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শিলং বিএসএফ ব্যাটালিয়নের চারাগাঁও ক্যাম্পের টহল দল বাধা দেয়। কয়লা আনতে যাওয়া চোরাকারবারিরা বিএসএফ টহল দলের সদস্যদের অশ্লীল ভাষায় গালমন্দ করে পাথর ছুড়তে ছুড়তে ঢিল মারতে থাকে।

 

 

একপর্যায়ে দুই দফায় বিএসএফ কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে ওই দিনের পর থেকে কয়লা চোরাকারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

 

 

বুধবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গেল ২০ মে বিএসএফের গুলিবর্ষণের ঘটনার পর কয়লা চোরাকারবারি চক্রের বিরুদ্ধে মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির একজন হাবিলদার বাদী হয়ে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page