April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৩০শে মে রোজ শুক্রবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও
জগন্নাথপুর পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এম এ মতিন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন আহমেদ মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য আবু লেইছ, এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল হক, যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সদস্য আছকির আলী (সাবেক চেয়ারম্যান) ফারুক আহমেদ, শিশু মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, বিএনপি নেতা আব্দুস ছালাম, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর প্রমূখ।

আলোচনা সভা পর্ব শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page