April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রের বিকল্প সেতুর এ্যাপ্রোচ পানির নীচে 

Reporter Name

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত নলজুর নদীর উপর নির্মাণাধীন আর্চ ব্রীজের কাজ ধীর গতিতে চলছে। আর যানবাহন চলাচলের জন্য এই ব্রীজের দক্ষিণ পার্শ্ববর্তী বিকল্প সেতুর এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে যাওয়ার পাশা-পাশি বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। জরুরী ভিত্তিতে এই এ্যপ্রোচ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।
১০ ই জুন রোজ মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ খাদ্য গুদামের সন্নিকটে নলজুর নদীর উপর দৃষ্টি নন্দন আর্চ ব্রীজের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে। ২০২৩ সালে এই ব্রীজের কাজ শুরু হলেও দুই দফা কাজের সময়সীমা বৃদ্ধির পরও ধীর গতিতে নির্মাণ কাজ চলছে। এই আর্চ ব্রীজের নির্মাণ কাজ এর জন্য এই স্থানের পুরাতন ব্রীজটি ভেঙে ফেলা হয়। এবং গ্রামাঞ্চল থেকে উপজেলা সদরে আসা জনসাধারণ ও পৌরবাসীর চলাচলের জন্য এই নির্মাণাধীন আর্চ ব্রীজের দক্ষিণপার্শ্বে পৌর শহরের হেলিপ্যাড এলাকায় নলজুর নদীর উপর বিকল্প সেতু নির্মাণ করা হয়। তবে চলতি বর্ষা মৌসুমে নলজুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই বিকল্প সেতুর পূর্ব পার্শ্বের এ্যাপ্রোচের শতাধিক গজ এলাকা পানির নীচ তলিয়ে যাওয়ার সৃষ্টি হওয়ার পাশা-পাশি এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে যানবাহনে চলাচল করতে হচ্ছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি প্রায় প্রতিদিনই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। বিধায় জানমালের নিরাপত্তার স্বার্থে এই এ্যাপ্রোচে মাটি ভরাট সহ বালু-পাথর কিংবা কংক্রিট পেলে দ্রুত মেরামতের জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের প্রতি এবং আর্চ ব্রীজের নির্মাণ কাজ দ্রুততার সহিত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন জগন্নাথপুরের সচেতন মহল।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা শামীম আহমদ, সুজন মিয়া, কামাল হোসেন , আবাব মিয়া, জহিরুল ইসলাম ও মর্তুজা মিয়া সহ একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, অপরিকল্পিত ভাবে বিকল্প সেতু ও সেতুর এ্যাপ্রোচের কাজ করায় নদীর পানি সামান্য বৃদ্ধি পেতেই এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে গেছে এবং বেশ কিছু এলাকা জুড়ে এ্যাপ্রোচ সড়কে পানির নীচে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও পায়ে হেটে চলাচলে নানাবিধ অসুবিধা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করছেন। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় সময়ই অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন। জনস্বার্থে দুর্ঘটনা এড়াতে এ্যাপ্রোচের সংস্কারকাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং আর্চ ব্রীজের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে। যার ফলশ্রুতিতে পৌর শহরে প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগেই থাকে। বিধায় জনস্বার্থে নির্মাণাধীন ব্রীজের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page