April 18, 2026, 4:10 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জগন্নাথপুরে বিএনপি নেতা শামসুজ্জামান ও হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ঈদ পূর্নমিলনী

Reporter Name

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুরের কামারখাল গ্রাম নিবাসী পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত হয়েছে।
বিগত ৭ই জুন রোজ শনিবার বিশ্ব মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের কৃতি সন্তান পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান ও কামারখাল গ্রামের কৃতি সন্তান জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ৯ই জুন রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় কামারখাল গ্রামস্থ আবারক আলীর বাড়ীতে কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আংগুর মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান ও সদস্য এম সাদিকুর রহমান নান্নুর পরিচালনায় ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সফল সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নূর,সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, যুক্তরাজ্য শাখা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া,সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, ইমদাদুল হক স্বপন, জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান।
আরোও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, সদস্য রোকন মিয়া,কলকলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান।
মাওলানা হাফিজ সাজ্জাদ আহমদ এর পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর উপজেলা, শান্তিগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীর সম্মানার্থে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page