April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সুনামগঞ্জের পল্লীতে বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১০ 

Reporter Name

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় নারীসহ  ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১ টার দিকে    এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান,  বড় ঘাঘটিয়া গ্রামের হাজী আব্দুস সাত্তারের ভাই আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল আজ বুধবার ।  বিয়ে উপলক্ষে মঙ্গলবার  আব্দুল কদ্দুসের বাড়িতে আত্নীয় স্বজন এসে রাতে রান্নাবান্নার কাজ করছিলেন।   রাত ১ টার দিকে পুর্বশত্রুতার জের ধরে হঠাৎ করে একই গ্রামের আব্দুর রউফ এর নেতৃত্বে একদল লোক এসে বিয়ে বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ১০ জন আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন,  হাজি আব্দুস সাত্তার (৭০), জুলেখা বেগম (৫০), এমরুল হাসান (৩০), নুরুজ্জামান (৩০), সাবিকুন নাহার (৪০), আবু তালহা (২৪),আকমল (৩০), আব্দুল হক(৩৫)।

জামালগঞ্জ থানার এস আই সুমন দেব  জানান, সংঘর্ষের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যাই। গুরুতর আহতদের  সিএনজি এনে হাসপাতালে চিকিৎসা নিতে পাঠাই। এখনও কেউ থানায় অভিযোগ  করেনি। অভিযোগ পেলেই  ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page