April 18, 2026, 4:08 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ধর্ষকদের শাস্তি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

Reporter Name

 

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ধর্ষণকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি করা হয়।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আল আমিন বলেন,‘‘আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। পাশাপাশি এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাহিত করতে একটি মহল বিভাগের নারী শিক্ষার্থীদের নিয়ে সাইবার বুলিং করছে। আমরা এই দ্রুত প্রতিকারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশসানের কাছে দাবি জানাই। এজন্য যত ধরণের সহযোগীতা প্রয়োজন বিভাগ থেকে করা হবে।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞানের সূতিকাগার। বিশ্ববিদ্যালয় কোন ধর্ষক লালন করে না। যারা অপকর্ম করেছে, এসব কুলাঙ্গারা আমাদের ছাত্র হতে পারে না।

বিভাগের নারী শিক্ষার্থীরা বলেন, গত ১৯ জুন ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের পর থেকেই আমাদেরকে নিয়ে কতিপয় ফেসবুক পেইজ ও আইডি থেকে অপতথ্য দিয়ে সাইবার বুলিংয়ের শিকার করছে। এতে অনেকের পরিবার তাদেরকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে। যা আসলে নারী শিক্ষার্থীদের জন্য বিব্রতকর। ্আমরা দ্রুত এর প্রতিকার চাই। ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস, প্রটেক্ট মুসলিম সিস্টার্স, নুসাইবা বিনতে কাব, সেইভ বিডি মুসলিম গার্লস, প্রিয় ক্যাম্পাস সাস্ট’, ফাইট এগেইন্সট্ হিন্দুত্বভাদ ইত্যাদি ফেইসবুক পেইজে এসব সাইবার বুলিং করা হচ্ছে বলে জানান বিভাগটির শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “সাইবার বুলিংয়ের বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই গুরুত্ব সহকারে দেখছে। গতকাল এ বিষয়ে একজন ছাত্রী আমাদের কাছে একটা অভিযোগ পত্র জমা দিয়েছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page