April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেটে প্রতিবন্ধীকে নির্যাতন : নিজের দোষ স্বীকার, মিমাংসা করলেন স্থানীয়রা

Reporter Name

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক প্রতিবন্ধী কিশোর রিফাতকে হাত-পা প্লাস্টিক বেল্ট দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনায় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত আরিফ হোসেন ও তার পরিবার। ২২ জুন রোববার রাতে প্রতিবন্ধী কিশোর রিফাতকে নির্যাতনের ভিডিও এবং এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজ মিরর। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয়দের।

এ ঘটনায় ২৩ জুন সোমবার সকালে নগরীর পাঠানটুলা এলাকায় রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালের গলির মুখের মার্কেটে স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উদ্যোগে একটি সালিশি বৈঠক হয়। বৈঠকে নির্যাতনের শিকার প্রতিবন্ধী কিশোর রিফাত ও নির্যাতনকারি আরিফ হোসেনের পরিবারের সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সালিশি বৈঠকে আরিফ হোসেন নিজের দোষ স্বীকার করে প্রতিবন্ধী কিশোর রিফাতসহ উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও ভবিষ্যতে এরকম হবে না বলে অঙ্গিকার করেছেন।

সালিশি বৈঠকে সবার সম্মতিক্রমে সিদ্ধান্তে, প্রতিবন্ধী কিশোর রিফাতের সবধরনের ক্ষতি পুরন দেন আরিফ হোসেনের পরিবার। এবং অদূর ভবিষ্যতে প্রতিবন্ধী কিশোর রিফাত ও তার পরিবারের আর্থিক সহযোগীতা করবেন বলেও অঙ্গিকার করেন।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা এই প্রতিবন্ধী কিশোর রিফাতকে স্নেহ করেন বলে জানিয়েছেন। তারা তাদের নিজেদের উদ্যোগে প্রতিবন্ধী রিফাতের যে কোনো সমস্যায় সহযোগীতা করবেন বলে রিফাতে পরিবারকে আশ্বস্ত করেন।

সালিশি বৈঠকে নির্যাতনের শিকার প্রতিবন্ধী কিশোর রিফাতের পক্ষে আসেন রিফাতের পিতা রবিউল। তিনি ন্যায় বিচার পেয়েছেন বলে জানান। তিনি স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনাটি জানতেন না আরিফ হোসেনের পিতা ব্যবসায়ী মো. রবুর হোসেন। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে রাতেই প্রতিবন্ধী কিশোর রিফাতের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। বাসায় এসে নিজের ছেলেকে শাসন করেন। ছেলের এই ঘটনায় তিনি দু:খ প্রকাশ করেন। তিনি প্রতিবন্ধী কিশোর রিফাতের সবধরনের ক্ষতি পুরন দেন। এবং অদূর ভবিষ্যতে প্রতিবন্ধী কিশোর রিফাত ও তার পরিবারের আর্থিক সহযোগীতা করবেন বলে অঙ্গিকার করেন।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যবসায়ী মো. রবুর হোসেন বলেন, আমি একজন সাধারণ ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে এই এলাকায় ব্যবসা করে আসছি। পলাতক ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ দাসের অনেক নির্যাতনের শিকার এই এলাকার ব্যবসায়ীরা। অনেক সময়ে বাধ্য হয়ে তার সাথে আমাদের ছবি তুলতে হয়েছে।

নগরীর পাঠানটুলা এলাকায় রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতাল মার্কেট কমিটির সভাপতি গোলাম কিবরিয়া জানান, বিষয়টি দু:খজনক। আরিফ হোসেন ও প্রতিবন্ধী রিফাত এই এলাকারই ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পর আমরা এলাকার ব্যক্তিবর্গ ও ব্যসায়ীরা মিলে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেই। দুটি পরিবারের সহযোগীতায় সামাজিকভাবে বিষয়টি সুন্দরভাবে মিমাংসা হয়েছে। প্রতিবন্ধী রিফাতের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই রিফাতের সহযোগীতা করবো। ইনশাআল্লাহ।

সালিশি বৈঠকে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগরীর পাঠানটুলা এলাকায় রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতাল মার্কেট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমদ মুন্না, ব্যবসায়ী আব্দুস ছাত্তার মিয়া, বিশ্বজিৎ দাস, সুজন দেব, জাহাঙ্গীর আহমদ, সমিরন বাবু, পুলক দাস’সহ ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page