April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চু রি

Reporter Name

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে  গভীর রাতে  হক মোবাইল সেন্টার নামক একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিন  কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ  প্রায় ৭ লক্ষ   টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুরাতন থানা সংলগ্ন ফিরোজ মিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ী জহিরুল হক মিলন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার  রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই। শনিবার  সকালে দোকান কর্মচারী দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা ও ছাদ ভাঙা। এছাড়া ক্যাশ ড্রয়ার ভাঙ্গা,  টাকা ও মোবাইল নেই।   সে তাৎক্ষণিক মোবাইল ফোনে এ খবর জানালে ছুটে আসি।মিলন  জানায়,  সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখে গামছা বাঁধা এক  চোর চালের টিন কেটে কাটার দিয়ে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে। এসময় ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৭ টি বাটন মোবাইল ও দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল কার্ডসহ প্রায় ৭ লক্ষ  টাকার মালামাল নিয়ে গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, চুরির খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page