হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ১২ ই জুলাই বিকালে কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহমান তুতি’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ূন কবির, আঃ মন্নান, আব্দুল মতিন, মোজাফফর আলী লিটন, ডাঃ মনির হোসেন, মিটন মিয়া, মাহবুবুল আলম মাসুম ও আবু তালেব।
এ ব্যাপারে আহবায়ক আনিসুর রহমান তুঁতি বলেন, গতকাল আমাদের আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশা-পাশি সর্বসম্মতিক্রমে আগামী ১৯ শে জুলাই বিকাল ৩ ঘটিকার সময় কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্র ও অঙ্গ সহযোগী সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মী বৃন্দের উপস্থিতিতে সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানাচ্ছি।