April 18, 2026, 4:04 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

পুকুরে গোসলে নেমে মারা যান শাবিত

Reporter Name

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুর গোসল করতে পানিতে ডুবে সাবিদ (২০) নামের এক কলেজ ছাত্রর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।

 

জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে পৌঁছে গেলে পাড়ে ফেরত আসতে পারেনি সে।  পুকুরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত যুবকের খালাতো ভাই তামিম বলেন, ‘সাবিদসহ আর চার-পাঁচ জন বিকালে আমরা গোসল করতে গিয়েছিলাম। আমরা পুকুরে নেমে যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিদ অনেক পিছনে পড়ে যায়। পরে পুকুরের মধ্য জায়গায় এসে সাবিদ ডুবে যায়। পরে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে। খোজাখুঁজির কয়েক ঘন্টার পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করা হয়।। সাবিদের শ্বাসকষ্ট ছিল। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং পাঁচ  ওয়াক্ত নামাজও পড়তো সে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ‘মঙ্গলবার বিকালে অন্যান্য যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যখানে ডুবে যান তিনি। সাবিতের মরদেহ উদ্ধার করে সকল আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে শাবিতের লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page