April 18, 2026, 4:10 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সমালোচনার মুখে বিএনপির কমিটি থেকে আওয়ামী লীগ নেতা বাতিল

Reporter Name

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে আলোচনা-সমালোচনার পর শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লর রহমান জিল্লুকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে তাহিরপুর উপজেলার বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব এ বিষয়ে ফেসবুক একটি স্ট্যাটাস দেন। এতে তিনি সংশোধিত কমিটির প্যাড শেয়ার করে লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়দল দক্ষিণ ইউনিয়নের আহ্বায়ক কমিটি সংশোধিত।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘোষিত বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য পদ পাওয়া জিল্লুর রহমান জিল্লুকে নিয়ে শত শত বিএনপির নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ।
প্রসঙ্গত: বিএনপির কমিটিতে স্থান পাওয়া জিল্লর রহমান জিল্লু উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক , বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলীর আপন ছোট ভাই ও শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page