April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

টাঙ্গুয়ায় বারো হাউসবোট থেকে জরিমানা আদায়

রজব আলী বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

টাঙ্গুয়ার হাওরে থাকা পর্যটক পরিবাহি বারো হাউসবোট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

নৌ পথে চলাচলের জন্য লাইসেন্স না থাকায় নৌ পরিবহন অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাউসবোটগুলো থেকে রোববার জরিমানা আদায় করেন।
সুনামগঞ্জের তাহিরপুরে রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে অবস্থানরত এমবি হাওরের সুলতান, জমিদার, নীলজল, স্বপ্ন, হাওরের শাহজাদা, মায়াবতি, নীলাঞ্জনা, ডুব সাতার, জলছবি, জল ঘুড্ডি, হাওর ক্রুজ সহ ১২ হাউস বোট মালিক পক্ষ ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানার পরিশোধ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটির (নির্বাহী ম্যাজিষ্ট্রেট ) থান্দার কামরুজ্জামান বলেন, দেশের বিভিন্ন নৌ পথ ধরে টাঙ্গুয়ার হাওর-জাদুকাটা নদীতে আসা পর্যটক পরিবাহি হাউসবোটের মালিক পক্ষের নিকট থেকে লাইসেন্স না থাকায় প্রাথমিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন, ধাপে ধাপে সকল হাউসবোট গুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page