April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাইয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা

সিলেট জার্নাল ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতা বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ জুলাই ২০২৫) বিকাল ৩ টায় বিদ্যালয়ের হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, প্রতিকার এবং জনসচেতনতার গুরুত্ব বিষয়ে অংশ নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং বাস্তবায়নে সহযোগিতা করে “লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লাইস)” প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফ উদ্দিন , এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অসিত বরণ চৌধুরীসহ স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য একটি ভয়াবহ সংকেত। এর মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠান শেষে বিতর্ক ও বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page