April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদদের’ স্মরণে হাফ ম্যারাথন

শাবিপ্রবি প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস’ হাফ ম্যারাথন’ প্রতিযোগিতা।

শুক্রবার (১ আগস্ট) সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হয়। এর আগে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি র‌্যালির মাধ্যমে ম্যারাথনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

ম্যারাথন কর্মসূচিটি ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার ক্যাটাগড়িতে অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সারাদেশের সাধারণ রানারদের অংশগ্রহণ ছিল। ম্যারাথনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ফুড ইন্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলামিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ।

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, ‘নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহিদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথনের মাধ্যমে আমরা ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরতে চেষ্টা করেছি।’

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জুলাই আন্দোলনে শহিদ ও আহতের স্মরণ করে বলেন, ‘জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য এই আয়োজনটি অত্যন্ত সুন্দর একটি আয়োজন। আমি এই আয়োজনের সফলতা কামনা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page