April 18, 2026, 4:10 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে দুই বোতল বিদেশি মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পর্যটক ঢাকার কেরানীগঞ্জ থানার নতুন শুভাঢ্যা এলাকার বাসিন্দা ভক্ত বর্মনের ছেলে রাজ বর্মন (২২)।

শুক্রবার (১লা আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র নীলাদ্রি লেক সংলগ্ন ট্যাকেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ বর্মনের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাকে সঙ্গে সঙ্গে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত পর্যটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

স্থানীয়রা জানান, পর্যটন এলাকায় এমন ঘটনা পর্যটনের সুনাম ও পরিবেশ নষ্ট করে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা অব্যাহত রাখা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page