শাল্লা উপজেলার নবগঠিত আটগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আজ রবিবার (৩রা আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শ্যামারচর বাজারে আটগাঁও ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।
এতে বক্তব্য দেন নবগঠিত আটগাঁও ইউনিয়ন বিএনপি’র সদস্য মোঃ গফুরনূর, আহবায়ক প্রার্থী মাসুদ আল কাউসার, শান্তু মিয়া, বিএনপি নেতা মতিউর রহমান, যুগ্ম আহবায়ক প্রার্থী আলীনুর, সোনা মিয়া, ইউনুছ মিয়া, হাজী রজব আলী, বিএনপির সাবেক সদস্য খছরু আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, আটগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা তাইব মিয়া প্রমুখ।
এসময় বক্তরা বলেন, শাল্লা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে এনে পদ দেওয়া হয়েছে। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিগত দিনের কীর্তিকলাপ ঘুরছে।
উপজেলা কমিটির নেতৃবৃন্দের নিকট বক্তারা প্রশ্ন রাখেন, কিশের ভিত্তিতে ত্যাগীদের বঞ্চিত করে ফ্যাসিস্টদের পুনরবাসন করা হচ্ছে?
এসময় আটগাঁও ইউনিয়নের নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ গফুরনুর নিজের পদত্যাগ ঘোষণা করে বলেন, যেখানে ত্যাগীরা বঞ্চিত এবং আমি আমার যোগ্যতানুযায়ী পদ থেকে বঞ্চিত সেখানে আমার এই পদ চাইনা।
এসময় উপস্থিত নেতাকর্মীবৃন্দ আটগাঁও ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে তা গঠন করার দাবী জানান।