April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাইয়ে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন দলের অংশগ্রহণে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিস্নাত আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলেদলে মিছিল আসতে শুরু হয়| প্রতিটি দলের মিছিল যার যার কার্যালয়ে এসে জড়ো হয় এবং পরবর্তীতে এক সাথে সবাই বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পথ সভায় মিলিত হন।

দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীর হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য, সাব্বির মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, প্রমূখ। এছাড়াও জায়ামাতে ইসলাম,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা উদযাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page