April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিশম্ভরপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল

রজব আলী বিশম্ভরপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট বিকাল (৫ :০০ টায়) বাদ আছর বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।গণমিছিলে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, ছাত্র-যুবকসহ সাধারণ জনগণ। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির জনাব মাওলানা হারিছ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাপক আব্দুল্লাহ, জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাতে ইসলামি সুনামগঞ্জ জেলা, বিশেষ অতিথি আবুল বাশার , এডিশনাল পি পি সুনামগঞ্জ জেলা জজ কোর্ট।আরো বক্তব্য রাখেন জনাব সুলতান আহমদ নায়েবে আমীর, বিশ্বম্ভপুর উপজেলা, জনাব আব্দুল হামিদ, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলাম পলাশ ইউনিয়ন শাখা,হাফেজ আব্দুর রাজ্জাক সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বম্ভপুর উপজেলা শাখা,জনাব লুৎফুর রহমান, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বিশ্বম্ভপুর উপজেলা,জনাব আমীরুল ইসলাম আমীর সুলকাবাদ ইউনিয়ন, পরিচালনায়, ডা হেলাল উদ্দিন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী বক্তারা বলেন।

“জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান ছিল এই দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদের রক্ত, তরুণদের সাহসিকতা আর ছাত্র জনতার অবদানের মাধ্যমেই এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছিল।”তারা আরও বলেন, “বর্তমান দুঃশাসন, ভোটহীন নির্বাচন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশের জনগণ আজ জেগে উঠছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আমাদের এই গণমিছিল। আমরা চাই জনগণের সরকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ।”মিছিলে আরও উপস্থিত ছিলে ছাত্রশিবির ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।গণমিছিল শেষে এক দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page