April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাইয়ে নাট্যাভিনেতা নজরুল ইসলামকে স্বরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত

দিরাই প্রতিনিধি

দিরাইয়ে নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম নজরুল ইসলাম স্বরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট দিরাই এর আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অগ্নিবীনা সাংস্কৃতিক সংসদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ সুত্রধর। প্রয়াত নজরুল ইসলাম এর স্বরনে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন, সঙ্গীত শিক্ষক বিষ্ণু পদ দাস, পৌর বিএনপির প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, ধামাইল উন্নয়ন পরিষদ উপজেলা শাখার সভাপতি অসীম চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, খেলাঘর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস,কবি মিজানুর রহমান মিজান, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, প্রদীপ দে,মৃদুল চৌধুরী, বাউল শিমুল বিশ্বাস,অনুপম দাস, দীপক নন্দী, সিজিল মিয়া তালুকদার প্রমুখ। আলোচনা সভাশেষে প্রয়াত নজরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমান মাওলানা হাফিজুর রহমান।
নজরুল ইসলাম জীবদ্দশায় অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্যসহ সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বক্তারা বলেন,
নজরুল ইসলাম একজন নি;স্বার্থ, নির্লোভ ও নিরহংকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তার অকাল মৃত্যু তে দিরাই সাংস্কৃতিক জগতে অপুরনীয় ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page