April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’র আত্মপ্রকাশ,সভাপতি দিপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাকী

সিলেট জার্নাল ডেস্ক

সিলেটের ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। সাংবাদিকদের আবাসন সংকট নিরসন, সুরক্ষিত সাংবাদিকতাসহ সংবাদ মাধ্যমের উন্নয়নে কাজ করবে নতুন এ সংগঠনটি।

বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীকে সভাপতি ও চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম।

শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিমের সভাপতিত্বে ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান শিপার চৌধুরীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, আমরা কারো প্রতিপক্ষ নয়, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো। এটা এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা এবং কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এই সংগঠন হবে সকল ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষার সুযোগ।

নবগঠিত জার্নালিস্ট অ্যালায়েন্স এর অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি এম. সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট), সহ সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী (এসএ টিভি), কোষাধ্যক্ষ শিপার চৌধুরী (মোহনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক আজিজুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (এনটিভি-ইউরোপ), নির্বাহী সদস্য সদস্য এমএ রহিম (বাংলাদেশ বেতার), তারেক আহমদ (এনটিভি-অনলাইন) ও জাকারিয়া হোসেন জোসেফ (চ্যানেল নাইন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page