April 18, 2026, 4:07 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

খালেদা জিয়ার জন্মদিনে শাল্লায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে শাল্লা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল।এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান,পৌর বিএনপি নেতা ইকবাল হোসাইন,শাল্লা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক,স্বেচ্ছাসেবকদলের উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমীন, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ হোসেন সাগর,উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না,সদস্য সচিব বাপন হাসান,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় আমরা প্রতি বছরই মানবিক উদ্যোগ গ্রহণ করি। দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page