April 18, 2026, 2:25 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

শাল্লায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত

নাসির সুলতান শাল্লা প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩নং বাহাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৮ সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটায় গণমিলনায়তনে কর্মী সভাটি পালন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনাজ্জির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, মনোয়ার আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লুৎফুর রহমান তালুকদার, নূর জালাল মন্টি, আসাদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহি উদ্দিন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মইন উদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া।

কর্মী সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের আগে দীর্ঘদিন সতেরো বছর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর গুম, খুন,অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। এতকিছুর পরেও আমরা রাজপথে থেকেই স্বৈরাচারের মোকাবেলা করেছি। শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে কমিটি হবে কমিটিতে ৫ আগষ্টের আগে যারা আন্দোলন সংগ্রামে ছিলো তাদের নিয়ে গঠিত হবে। স্বৈরাচারী অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আমাদেরকে একতাবদ্ধ থাকার কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, নির্বাচন অতি সন্নিকটে। এখনো দেশে ষড়যন্ত্র হচ্ছে। একটি কুচুক্রি মহল এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুবেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা ও ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকার, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কয়েস আহমেদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক,কৃষকদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page