April 18, 2026, 4:09 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

বিশ্বম্ভরপুরে র‌্যাবের বিশেষ অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

রজব আলী বিশ্বম্ভপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশী মদ ও ২৮৭০ পিস ইয়াবাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯।১ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।২। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে গত ২১/০৯/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২১.২০ ঘটিকার সময়ে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউপি’র উত্তর কাপনা এলাকার গুচ্ছগ্রাম টু জিগাতলা বাজারগামী পাকা রাস্তার উপর পৌছা মাত্রই একজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করে। অতঃপর তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সঠিক কোন সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে গভীরভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, তার হেফজাতে থাকা ০১টি খাকী রংয়ের কার্টুনের ভিতরে মাদকদ্রব্য বিদেশী মদ রয়েছে এবং স্বীকারোক্তি মতে তার নিজ হাতে বাহির করে দেয়া মতে খাকী রংয়ের কার্টুনের ভিতর থেকে ১০৪ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ১। মোঃ হারুন অর রশিদ (২১), পিতা- মৃত দুরুজ আলী, সাং-রাজাপাড়া, ইউপি-ধনপুর, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ।৩। এছাড়াও, অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ২২/০৯/২০২৫ ইং তারিখ আনুমানিক বেলা ০৯.১০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন বাদাঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান ডিউটি কারাকালীন ২৮৭০ পিস ইয়াবাসহ ০১জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি-১। রফিকুল ইসলাম (৩৯), পিতা- মোঃ আলেপ মিয়া, সাং-পুরানগাঁও পূর্বপাড়া, ইউপি- বাদাঘাট দক্ষিণ, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ।গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে সুনামগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছে।81 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page