April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সাত্তার মিয়া,শিক্ষক প্রতিনিধি মাওলানা রুহুল আমিন।সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।প্রধান অতিথি গোলাপ মিয়া বলেন, শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে বিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।সমাপনী বক্তব্যে সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন,শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের ভূমিকা অনন্য। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদানে মনোযোগী হতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page