April 18, 2026, 4:00 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাইয়ে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ভোধন

Reporter Name

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় উমেদনগর গ্রামে উদয়ন আদর্শ বালিকা বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার (১০ই অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ভোধন করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ মিয়ার সঞ্চলনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাওয়াজ এবং দিরাই উপজেলা সহকারি কমিশনার ভূমি অভিজিত সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভূমিদাতা বোরহান উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান বলেন, শুধুমাত্র বিদ্যালয়ের জন্য জমি দিয়ে আর ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। স্কুলে যাতে এলাকার মেয়েরা নিয়মিত আসা যাওয়া করতে পারে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আমার বিশ^াস আপনাদের মধ্যে সেই বোধটুকু রয়েছে। আপনাদের সহযোগিতায় বিদ্যালয়টি অনেক দুর এগিয়ে যাবে বলে আমি বিশ^াস করি। মেয়েদের অবহেলা করার সময় ফুরিয়ে গেছে। মেয়েরা এখন দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। আপনারা এগিয়ে যান, আমরা আমরা আপনাদের পাশে থাকব।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খাঁন, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, নুরুজ্জামান সর্দার, সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন, গোলাপ মিয়া, মনসুর মিয়া, তোফায়েল আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page