April 18, 2026, 4:03 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

Reporter Name

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে তানহা নামের দেড় বছরের এক কন্যা শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির মা মাসেদা বেগম সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠার সময় মেয়েকে একটি কলা খেতে দেন এবং এ সময় নিজের ব্যাগ গুছাচ্ছিলেন। শিশুটি এক পর্যায়ে মায়ের পেছনে গিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়। ব্যাগ গুছিয়ে মায়ের দৃষ্টি যখন সন্তানের দিকে পড়ে, তখন শিশুটি সেখানে নেই।
ঘটনার পর মুহূর্তেই মায়ের চিৎকারে আশপাশের ঘাট এলাকা স্তব্ধ হয়ে যায়।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস বলেন,খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিস টিমকে ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন,ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে শিশুটির মায়ের আহাজারিতে নৌকা ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page