April 18, 2026, 4:02 am
Headline :
জলাশয় দখলমুক্ত করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আহ্বান আরিফুল হক চৌধুরীর লোডশেডিং ও গরমে নাজেহাল সিলেট: জনজীবনে নামল চরম দুর্ভোগ চুনারুঘাটে বনবিভাগের হাতে কয়লা ভর্তি পিকআপ জব্দ জাদুকাটায় বালু উত্তোলনকালে স্কুলছাত্রের মৃত্যু: হত্যার অভিযোগে ৬ জনের নামে মামলা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাণিজ্য সচিব; বাণিজ্যমন্ত্রীর গভীর শোক বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজ এর হত্যাকারীদের বিচার অবশ্যই হবে- জগন্নাথপুরে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ সিলেটে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার: পরিচয় খুঁজছে পুলিশ জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেছেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ নববর্ষে এতিম শিশুদের পাশে ইউএনও ও ইলিয়াসপুত্র অর্ণব

নারী ভোটারদের নিয়ে কামরুজ্জান কামরুলের উঠান বৈঠক

রাহাদ হাসান মুন্না

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাসন্তবায়নে নির্বাচনী এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
শনিবার (১০ অক্টোবর) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কয়েকশত নারী ভোটারদের উপস্থিতির মধ্যে দিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‘এসময় প্রধান অথিতির বক্তব্যে, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার মধ্যে দিয়ে সারা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আজ আমি আপনাদের কাছে এসেছি বেগম খালেদা জিয়ার কথা বলতে, ধানের শীষের কথা বলতে। আপনাদের সবার সহযোগীতা নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই, ধানের শীষের জন্য আপনাদের সবাইকে সর্বস্থরের মানুষের কাছে যেতে হবে। একটি সুন্দর রাষ্ট গড়ে তোলার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মো. লায়েছ মিয়া, বিএনপি নেতা দুলাল মিয়া, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page